সালেক খোকনের গবেষণাগ্রন্থ

১৯৭১ : বিজয়ের গৌরবগাথা

সাহিত্য ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:১০

বিজয়ের ৫০ বছর পূর্তিতে কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ১৯৭১ : বিজয়ের গৌরবগাথা।

মুক্তিযুদ্ধভিত্তিক এই গ্রন্থে জানা যাবে—ক্যামেরা ছিল কার একাত্তরের হাতিয়ার, কর্নেল তাহের আহত হন কীভাবে, ১৯৭৫ সালের ২৬ নভেম্বর কেন এবং কীভাবে রক্ত ঝরেছিল ভারতীয় হাইকমিশনে, একাত্তরে গেরিলাদের গ্রিন রোড অ্যাটাক ও অপারেশন জ্যাকপট কীভাবে পরিচালিত হয়, বঙ্গবন্ধু কাকে বলেছিলেন আলালের ঘরের দুলাল, হনুমান কোম্পানি কতটা দুর্ধর্ষ ছিল—এমন অজানা ইতিহাস। ১৯৭১ সালে এ দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, এমন বিশজন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের এ গ্রন্থটি।

‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’ গ্রন্থটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, সম্প্রতি যেকজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন উল্লেখযোগ্য। এই গ্রন্থে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় তিনি তুলে এনেছেন দেশের ও মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, যুদ্ধে তাঁদের ক্ষতি ও ক্ষত, বীরত্ব, পরবর্তী প্রজন্মের প্রতি তাঁদের আশাবাদ—এসব অনুষঙ্গ। ফলে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে লেখকের যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত আছে, সেদিক থেকে এ গ্রন্থ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন। এ গ্রন্থটি মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাসের নতুন জানালা উন্মোচনে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া ৯ মাসের যুদ্ধপর্ব এবং পরবর্তী কালখণ্ডে সংঘটিত সেই উত্তাল বেদনাবিদ্ধ ঘটনারাশির ওপর আলোকবিচ্ছুরণ রয়েছে এই গ্রন্থে। যা যেকোনো বয়সী পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার। বিজয়ের ৫০ বছর পূর্তিতে গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।’

সালেক খোকন প্রায় এক যুগেরও অধিক সময় ধরে তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন। তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে।

‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। গ্রন্থটির মলাটমূল্য ৪০০ টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপনিগুলোয়।

/জেডএস/
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ