‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে’

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২১, ১০:৪০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৪০

যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন ততদিন ধাপে ধাপে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা হবে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা নতুন প্রজন্ম এই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে।’

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদেশে থাকা যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে বলেন, ‘এ বিষয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে। বিভিন্ন নিয়মকানুনের পাশাপাশি জটিলতাও আছে। সরকার এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখছে। সরকার বাকি যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচার কার্যকর করবে।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্ব পুরুষেরা যে ত্যাগ স্বীকার করে গেছেন। সেই ত্যাগের মহিমা দ্বারা উদ্ভাসিত হয়ে নতুন প্রজন্ম একটি প্রগতিশীল দূষণমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের যুবলীগ তথা যুব সমাজ আগামীর প্রগতিশীল সমাজ গঠনে নেতৃত্ব দেবে।’

এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?