২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ২০-এর নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৮:২০ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে ২০-এর নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এরমধ্যে ঢাকায় ১২ জন আর ঢাকার বাইরে ৫ জন রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ভর্তি আছেন ১৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে রোগীর সংখ্যা ৯৯ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৬১ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন ২৮ হাজার ৮৫ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮২৪ জন।

দেশে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০১ জনের মৃত্যু হয়েছে।

/জেএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুতে মৃত্যু ঠেকলো চারশোতে, অক্টোবরেই ঝরলো ১৫৫ প্রাণ
একদিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
সর্বশেষ খবর
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
শীতের আগেই শিশুদের গলাব্যথা-টনসিলের সমস্যা, করণীয় কী?
শীতের আগেই শিশুদের গলাব্যথা-টনসিলের সমস্যা, করণীয় কী?
অবৈধভাবে সড়কে খোঁড়াখুঁড়ি করছিলেন দুজন, পুলিশে দিলো ডিএসসিসি
অবৈধভাবে সড়কে খোঁড়াখুঁড়ি করছিলেন দুজন, পুলিশে দিলো ডিএসসিসি
নদীতে মা ইলিশ ধরা ৪০ জেলে আটক
নদীতে মা ইলিশ ধরা ৪০ জেলে আটক
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি