একদিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ অক্টোবর ২০২৬, ১৬:৩০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:১৬

সারা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এটিই চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগে ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু চারশোতে ঠেকলো।

আজ স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৭১ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১  জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এদের মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৪১৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪০০ জন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গুতে মৃত্যু ঠেকলো চারশোতে, অক্টোবরেই ঝরলো ১৫৫ প্রাণ
এক দিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ৫ জনের, হাসপাতালে ভর্তি ২২১৮
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯
সর্বশেষ খবর
‘আপনাদের সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলায় আহত ৭, কান ধরে ওঠবস
ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলায় আহত ৭, কান ধরে ওঠবস
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু, কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু, কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২
হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ
হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি