নেপালের পর এবার মালদ্বীপকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪

নাইম-সোহান ও জাবিরদের নৈপুণ্যে চতুর্থ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচে নেপালকে একই ব্যবধানে হারিয়ে বাংলাদেশ শুভসূচনা করেছিল।

শুক্রবার বাংলাদেশ ২৫-১৪ ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। হেরেছে ২৯-১৯ পয়েন্টে।

তৃতীয় সেট তো জমে উঠেছিল। এক পর্যায়ে সমতা ছিল ১৯-১৯ পয়েন্টে। নাইম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবির ত্রয়ীর আক্রমণে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় হার দেখেছে মেয়েরা। উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছে বাংলাদেশ। শুরুর ম্যাচেও মেয়েরা কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান