কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৪২

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) নজরুল ইসলাম মঞ্জুকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তার দায়িত্বে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে আনা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপির দায়িত্বশীলসূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, সম্প্রতি খুলনা মহানগর কমিটিতে নজরুল ইসলাম মঞ্জুকে না রাখার কারণে তিনি সংবাদ সম্মেলন করে অনাস্থা জানান। পরে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। শোকজের জবাবে হাইকমান্ড সন্তুষ্ট না হওয়ায় শনিবার তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দফতরসূত্র জানায়, অব্যাহতির বিষয়ে নজরুল ইসলামকে ও নতুন দায়িত্বের বিষয়ে অনিন্দ্য ইসলামকে আজ চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগরীতে নতুন কমিটি করে বিএনপি। প্রায় ২৯ বছর পর নগর কমিটির নেতৃত্ব থেকে ছিটকে পরে ১২ ডিসেম্বর অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে তিনি নতুন কমিটি পুনঃমূল্যায়ন করার আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনের পরই শোকজ করা হয় তাকে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী