মঞ্জুকে অব্যাহতি: খুলনার বিএনপি নেতারা চুপ

হেদায়েৎ হোসেন, খুলনা
২৫ ডিসেম্বর ২০২১, ১৯:২৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৯:২৮

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জুর অব্যাহতির খবরে বিরোধী পক্ষ স্বস্তি পেলেও আপাতত চুপচাপ রয়েছেন খুলনার বিএনপির নেতারা। নগরীর প্রভাবশালী এ নেতার অব্যাহতির সিদ্ধান্ত দলের শীর্ষ পর্যায় থেকে আসায় কোনও নেতাকর্মীই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা ট্রিবিউনকে নগরীর একাধিক নেতা জানান, গঠনতান্ত্রিকভাবে ‘এক নেতা এক পদ’ পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ চিন্তা থেকেই গত ৯ ডিসেম্বর অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগরীতে নতুন কমিটি দেয় বিএনপি। প্রায় ২৯ বছর পর নগর কমিটির নেতৃত্ব থেকে ছিটকে পড়ে ১২ ডিসেম্বর অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে তিনি নতুন কমিটি পুনঃমূল্যায়নের আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনের পরই শোকজ করা হয় তাকে।

নেতাদের ভাষ্য, মঞ্জুকে বিএনপির খুলনা মহানগর সভাপতি অথবা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের (খুলনা বিভাগ) যেকোনও একটি পদ ছেড়ে দিতে বলা হয়। কিন্তু উভয় পদ ধরে রাখেন তিনি। যদিও এ প্রসঙ্গে জানতে চাইলে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘খুলনায় দল পুনর্গঠন প্রক্রিয়ায় অনিয়ম চলছে, এটা আমি লিখিতভাবেও জানিয়েছিলাম। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার প্রতি অবিচার করা হয়েছে। আমি দীর্ঘ ৪৪ বছর ধরে বিএনপি করি।’

নিজের প্রতি দলের সিদ্ধান্তকে ‘অবিচার’ আখ্যা দিলেও নগরীর অন্য নেতারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। তারা আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাচ্ছেন।

মহানগরের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে আগ্রহী নন। বিলুপ্ত মহানগর কমিটির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। ফলে এ বিষয়ে কোনও মন্তব্য এখনই করা সম্ভব না।’

‘খুলনায় বিএনপির রাজনীতিতে অপরিহার্য নাম নজরুল ইসলাম মঞ্জু। দলের সাংগঠনিক ও কর্মসূচিতে সামনের কাতারেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অব্যাহতির কারণে অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাবেন’, বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা।

তারা এও বলছেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিলেও তার পদ নিয়ে পুনরায় সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে আপাতত সিদ্ধান্ত মেনে নিলে তাকে আবারও স্বপদে দেখা যেতে পারে’, এমন সম্ভাবনার কথা জানান কেন্দ্রীয় একাধিক নেতা।

‘ব্যক্তি কোনও বিষয় না’ বলে মনে করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিএনপি শহীদ জিয়ার হাতে গড়া দল। এখানে দলই আসল কথা। ব্যক্তি কোনও বিষয় না। আর খুলনা বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে যে নেতৃত্বে আসবেন, দলকে এগিয়ে নিতে সফল হবেন।’

বিএনপি সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম মঞ্জু ১৯৮৮ সালে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এরপর ১৯৯৩ সালে মহানগরের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে আহ্বায়ক এবং ওই বছরেই সভাপতি হন তিনি। নজরুল ইসলাম মঞ্জু এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের রাজপথের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৮৫ সালের দিকে তিনি খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হন ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকও ছিলেন মঞ্জু।

/এসটিএস/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম