করোনায় মাকে হারালেন জায়েদ খান

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:৪৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন। আজ (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। মায়ের চলে যাওয়ার বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই।

তিনি বলেন, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।’

তিনি জানান, করোনা ছাড়াও তার মা কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগে গত বছরের ডিসেম্বরে বাবাকেও হারিয়েছেন এই চিত্রনায়ক।

সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান। তিনি আরও বলেন, ‘বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা মারা গেলেন। একেবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি ও আমার পরিবার কীভাবে সহ্য করবো জানি না! আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

/এম/এমওএফ/
সম্পর্কিত
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
জায়েদ খানের ‘শিকারী’, টিজারে একাধিক আমেরিকান মডেল
জায়েদ খানের ‘শিকারী’, টিজারে একাধিক আমেরিকান মডেল
ছবি ও সিনেমার গল্প
ছবি ও সিনেমার গল্প
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান