জায়েদ খানের ‘শিকারী’, টিজারে একাধিক আমেরিকান মডেল

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৬, ১৫:২৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৫:২৭

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছেন। একটি চলচ্চিত্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দেশের পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্রেই থেকে যান তিনি।

এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নানা অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে জায়েদ খানকে। পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের হোস্ট হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এবার জায়েদ খানকে একটি গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে দেখা যাবে। এরই মধ্যে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার প্রকাশ হয়েছে। আর সেই টিজারেই রয়েছে চমক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারে তাকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

জায়েদ খান বলেন, ‘টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে। ’

গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি।

জানা গেছে, এটি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন।

/এনআই/
সম্পর্কিত
ছবি ও সিনেমার গল্প
ছবি ও সিনেমার গল্প
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, ভয় পেয়েছিলেন পূজা বেদী
আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, ভয় পেয়েছিলেন পূজা বেদী
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
বলিউডকে ‘ভুয়া ইন্ডাস্ট্রি’ বললেন কিটু গিদওয়ানি
বলিউডকে ‘ভুয়া ইন্ডাস্ট্রি’ বললেন কিটু গিদওয়ানি
ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন
ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি