টানা তিন জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫২

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দাপট চলছেই। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রথম সিরিজে নেমেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন জয়ে সিরিজ জয়ের আনন্দে মেতেছে অ্যারন ফিঞ্চরা। আজ (মঙ্গলবার) ক্যানবেরার তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

মানুকা ওভালে শ্রীলঙ্কাকে কোনও সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিংয়ের পর চমৎকার ব্যাটিংয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ আগেই নিজেদের করে নিয়েছে তারা। কেন রিচার্ডসনের দারুণ বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করে লঙ্কানরা। সহজ লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১৯ বল আগেই টপকে যায় অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরুতেই বিপদে পড়ে। ৪০ রান তুলতে হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। পাথুম নিসানকা (১৬) দুই অঙ্কের ঘরে গেলেও পারেননি দানুশকা গুনাথিলাকা (৯), চারিথ আসালঙ্কা (৬) ও কুশল মেন্ডিস (৪)। টপ অর্ডারের ব্যর্থতার পরও শ্রীলঙ্কা সম্মানজনক স্কোর গড়তে পেরেছে অধিনায়ক দাসুন শানকা ও দিনেশ চান্ডিমালের লড়াইয়ে।

চান্ডিমাল ২৯ বলে ১ বাউন্ডারিতে করেন ২৫ রান। শানাকা অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৩৮ বলে ৫ বাউন্ডারিতে খেলেছেন হার না মানা ৩৯ রানের ইনিংস।

বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন রিচার্ডসন। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার ও গ্লেন ম্যাক্সওয়েল।

১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো ছিল না। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান বেন ম্যাকডারমোট (০)। লঙ্কানদের দারুণ শুরু এনে দেওয়া মাহিশ থিকশানার জাদু চলেছে ‍আরও। ওপেনিংয়ে নামা অ্যাগারকে (১৩) প্যাভিলিয়নের পথ দেখিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। যদিও পরের দিকের ব্যাটারদের পারফরম্যান্সে সহজেই জয় পেয়েছে অজিরা।

অধিনায়ক ফিঞ্চ ৩৬ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩৫ রান। সর্বোচ্চ ৩৯ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ২৬ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর বাকি কাজটা সেরেছেন জশ ইংলিস (১৮ বলে ২১*) ও মার্কাস স্টোইনিস (৮ বলে ১২*)।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার থিকশানা। এই পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হারানো অন্য উইকেটটি জেফরি ভ্যান্ডারসের শিকার।

/কেআর/
সম্পর্কিত
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের স্মরণীয় সিরিজ জয় 
কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
হাটহাজারীতে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা
হাটহাজারীতে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
মিরপুর-১০ মেট্রোস্টেশন এলাকায় ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান
মিরপুর-১০ মেট্রোস্টেশন এলাকায় ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান