আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গা যোদ্ধা ও সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯

মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের বিদ্রোহকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জাতির অস্তিত্বের হুমকি হিসেবে দেখেছে। তবে, রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বড় ধরনের অগ্রগতি অর্জন করায়, এখন জান্তা এবং কিছু রোহিঙ্গা যোদ্ধা একই শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একসময় অসম্ভব মনে হলেও এখন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) জানিয়েছে, তাদের যোদ্ধাদের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর এক ধরনের ‘সমঝোতা’ হয়েছে, যাতে তারা একে অপরের ওপর হামলা না করে। কারণ তারা উভয়েই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে।

আরএসওর রাজনৈতিক বিষয়ক প্রধান কো কো লিন বলেন, জান্তা আমাদের আক্রমণ করেনি, আর আমরাও তাদের আক্রমণ করিনি।

টেকনাফ থেকে তোলা ছবিতে মিয়ানমারের মংডুর লোকজন। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, যখন তারা আমাদের আক্রমণ করছে না, তখন কেন আমরা একই সময়ে দুটি লক্ষ্যের দিকে আঘাত করবো? এটি স্বাভাবিকভাবেই একটি সমঝোতায় পরিণত হয়েছে।

কো কো লিন উল্লেখ করেন, এই সমঝোতা আনুষ্ঠানিক কোনও চুক্তি নয় এবং জান্তার সঙ্গে তাদের কোনও যৌথ অভিযান চলছে না। তিনি বলেন, আমাদের যোদ্ধারা নিজেদের ইউনিফর্ম এবং নিজস্ব অস্ত্র ব্যবহার করছে।

এই বিষয়ে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করে সাড়া পায়নি।

কো কো লিন জানান, এ বছরের শুরুর দিকে আরএসও যোদ্ধারা বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরে প্রবেশ করে, যেখানে জান্তা এবং আরএসও আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল। তবে, তিনি সমঝোতার মেয়াদ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি।

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের প্রতিবাদ। ছবি: রয়টার্স

আরএসওর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মিয়ানমার সেনাবাহিনীও এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

কো কো লিন আরও অভিযোগ করেন, আরাকান আর্মি রোহিঙ্গা সম্প্রদায়কে টার্গেট করেছে এবং তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব উপেক্ষা করেছে। তিনি বলেন, আমরা তাদের বারবার রোহিঙ্গাদের আক্রমণ না করতে অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করেছে।

আরাকান আর্মিকে সমর্থনকারী রাখাইনের বৌদ্ধ সম্প্রদায় এবং রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। কিছু রোহিঙ্গাকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে সামরিক বাহিনীর দ্বারা জোরপূর্বক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গা যোদ্ধা ও সেনাবাহিনী

আরএসও ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রোহিঙ্গাদের জন্য একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল। তবে, সংগঠনটি ২০২২ সাল থেকে পুনর্গঠিত হয়েছে এবং এখন এর যোদ্ধার সংখ্যা পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে। যদিও এদের সবাই সশস্ত্র নয় বলে জানিয়েছেন কো কো লিন।

এ বছরের শুরুতে আরএসও প্রায় এক হাজার যোদ্ধা নিয়ে মংডুতে প্রবেশ করে রোহিঙ্গাদের রক্ষার জন্য। ওই সময় আরাকান আর্মি সেখান থেকে সামরিক বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে, আগস্টের শুরুতে মংডুতে একটি প্রাণঘাতী হামলার পর তারা এলাকা থেকে সরে যায়। ওই হামলায় প্রায় ১৮০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল, যাদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।

কো কো লিন জানান, তারা আরও বেসামরিক হতাহতের ঝুঁকি এড়াতে এলাকা থেকে সরে এসেছে। তবে ভবিষ্যতে আবারও লড়াইয়ে নামার পরিকল্পনা রয়েছে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে