প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:০৪

কাওরান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হচ্ছে। সমাবেশে তারা অভিযোগ করেন— ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের তওবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়েছে। 

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙয়ের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার  ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এর আগে একই ব্যানারে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) ডেইলি স্টারের পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটির কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের দাবি— ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। অংশগ্রহণকারীদের দাবি— ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে।

সরেজমিন প্রথম আলোর সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’। এছাড়া আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ডসহ স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। বেলা সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনে তারা একটি গরু জবাই দেন। সেখানেই রান্নার আয়োজন করা হচ্ছে। এমন কর্মসূচি দেখতে কয়েকশ উচ্ছুক জনতা সেখানে ভিড় করেছে।

এদিকে গরু জবাই কর্মসূচিকে ঘিরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় মাথা হেঁট হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী  
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?