নেত্রকোনায় মাজারে উচ্ছৃঙ্খল জনতার হামলা, উরস পণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৫:৩০ আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৫:৪৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলার ঘটনার ঘটেছে। এ সময় হামলাকারীরা ভাঙচুর করে উরসের আয়োজন পণ্ড করে দেয়। সোমবার রাতে ওই মাজারে স্থানীয় উচ্ছৃঙ্খল জনতা লাঠি নিয়ে মিছিল করে এ হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এলাকার কয়েকজন বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাসকা বাজারসংলগ্ন স্থানে হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজার রয়েছে। ওই মাজারে দীর্ঘদিন ধরে বার্ষিক উরস পালন করে আসছেন ভক্তরা। এবার ৬৪তম বার্ষিক উরস পালনের প্রস্তুতি নেয় মাজার কমিটি। তবে পবিত্র রমজান মাস থাকায় আগামী বুধবার শুধু মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মাজার কমিটি। এ উপলক্ষে তোরণ নির্মাণসহ মাজারের আশেপাশে আলোকসজ্জা করা হয়। কিন্তু এরই মধ্যে সোমবার রাতে স্থানীয় মসজিদে তারাবির নামাজের পর ‘তৌহিদি জনতা’র নামে একদল উচ্ছৃঙ্খল লোক লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘তারাবি নামাজের পর বিভিন্ন স্লোগান দিয়ে হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা চালায়। হামলাকারীরা মাজারে নির্মাণ করা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জার সরঞ্জামাদি ভেঙে ফেলে। এতে উরস পণ্ড হয়ে যায়।’

তিনি আরও জানান, মাজারে হামলার খবর পেয়ে এলাকার শত শত ভক্ত জড়ো হন। পরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

হামলাকারীদের একজন বলেন, ‘এখানে তারা মাজার করবে, গান-বাজনাসহ নাচানাচি ও মাদকসেবন করবে– এটি আমরা তৌহিদি জনতা করতে দেবো না। আমরা বেশ কয়েকবার তাদের বুঝিয়েছি। এসব হারাম কাজ না করার জন্য। কিন্তু আমাদের সঙ্গে কোনও পরামর্শ না করে গেট, প্যান্ডেল বানানোসহ উরসের আয়োজন করে। আমাদের দাবি একটাই, এসব বেদাত কাজকর্ম চলবে না। আর মাজার কমিটি আমাদের কথা না মেনে কেনো উরস আয়োজন করলো তা তৌহিদি জনগণের কাছে ব্যাখ্যা দিয়ে ক্ষমা চাইতে হবে। তা না করলে আমরা তৌহিদি জনতা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

মাজার কমিটির সভাপতি আলী উছমান বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে ভক্তরা উরস পালন করে আসছেন। এবার রমজান মাস থাকায় আমরা শুধু মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু হঠাৎ করে ‘তৌহিদি জনতা’র নামে কিছু লোক লাঠিমিছিল করে মাজারে হামলা চালায়। এ সময় ভক্তরা খবর পেয়ে মাজারে আসতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগামী বুধবার মাজারের উরস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কমিটির লোকজন। কিন্তু এ ব্যাপারে আমাদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, জামায়াতের নিন্দা
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
সর্বশেষ খবর
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
অনলাইন ক্ষোভ থেকে স্পন্সর হারানো: চীনে এমবাপ্পে-বিতর্ক যে বার্তা দিলো
অনলাইন ক্ষোভ থেকে স্পন্সর হারানো: চীনে এমবাপ্পে-বিতর্ক যে বার্তা দিলো
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?