নেতানিয়াহুকে ক্ষমার আগে নতুন শর্ত দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচার এবং ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক আমন্ত্রণে এই বিষয়ে আগামী রবিবারের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে সাড়া চাওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

কয়েক দিন আগেই হারজগ ঘোষণা করেছিলেন যে, তিনি নেতানিয়াহুর ক্ষমার অনুরোধে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং পক্ষগুলোকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানাবেন।

প্রেসিডেন্ট হারজগের আমন্ত্রণে বলা হয়েছে, ক্ষমার আবেদন বিবেচনার আগে তিনি বিশ্বাস করেন যে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য সব ধরণের চেষ্টা আগে ‘নিঃশেষ’ করা প্রয়োজন। হারজগের এই অবস্থানের পর এখন পর্যন্ত নেতানিয়াহুর কার্যালয় বা অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত নভেম্বরে নেতানিয়াহু প্রেসিডেন্ট হারজগের কাছে তার বিচার বাতিল করার অনুরোধ করেছিলেন। তার দাবি ছিল, অভিযোগ তুলে নেওয়া হলে তা দেশকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে। উল্লেখ্য এই বিচার কাজ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হারজগের কাছে একাধিকবার আবেদন করেছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে আস্থাভঙ্গ, জালিয়াতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে  প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে সুবিধা বিনিময়ের অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ছয় বছর ধরে চলা এই বিচার ইসরায়েলের জনমতকে গভীরভাবে বিভক্ত করেছে। নেতানিয়াহু ও তার সমর্থকদের দাবি, তিনি গণমাধ্যম, পুলিশ ও প্রসিকিউটরদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের’ শিকার।

/এএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে