ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৬, ১৫:৪২আপডেট : ২৪ মে ২০২৬, ১৬:০০

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় এবং ভারতীয়-আমেরিকানদের লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্য নিয়ে তৈরি হওয়া উদ্বেগ ও বিতর্ককে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ধরনের মন্তব্যকে সব দেশেই থাকা ‘বোকা মানুষের’ কথা বলে বর্ণনা করেছেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চার দিনের সফরের শুরুতে রবিবার (২৪ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যম উইয়ন-এর এক সাংবাদিক বিষয়টি উত্থাপন করলে রুবিও দৃশ্যত সতর্ক হয়ে ওঠেন এবং প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি জানি না কীভাবে এ বিষয়ে কথা বলব, তবে আমি এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। আমি নিশ্চিত যে অনেকে অনলাইনে এবং অন্যান্য জায়গায় এই ধরনের মন্তব্য করেছেন, কারণ বিশ্বের প্রতিটি দেশেই বোকা মানুষ থাকে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, এখানেও বোকা মানুষ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও বোকা মানুষ আছে যারা সব সময়ই বাজে মন্তব্য করে। এ সময় তিনি অভিবাসীদের জন্য আমেরিকার উন্মুক্ত পরিবেশের ওপর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্বাগত জানানো দেশ। সারা বিশ্ব থেকে আমাদের দেশে আসা মানুষ, যারা আমেরিকান হয়েছেন, আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছেন এবং অনেক অবদান রেখেছেন, তাদের মাধ্যমেই আমাদের জাতি সমৃদ্ধ হয়েছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র সমালোচনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য এলো। চলতি বছরের এপ্রিল মাসে, জন্মগত নাগরিকত্ব সংক্রান্ত এক বিতর্কের প্রেক্ষাপটে ট্রাম্পভারতকে একটি নরককুণ্ড হিসেবে আখ্যা দিয়েছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি