মশা নিধন শিখতে বিদেশ সফর নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ জুন ২০২৬, ০১:০৩আপডেট : ০২ জুন ২০২৬, ০১:০৬

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের ডোবার পাশে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি করপোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশে সংবাদ সংস্থা (বাসস)।

তিনি জানান, প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশে সন্ধ্যার পর যেকোনও ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে সরকারি ব্যয় সাশ্রয় এবং মাঠপর্যায়ের বাস্তবতা থেকে সমাধান খোঁজার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

/এম/ 
সম্পর্কিত
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে গুরুত্ব পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহার হবে সৌরবিদ্যুৎ
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’ দিয়ে সফল কিডনি প্রতিস্থাপন
দেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’ দিয়ে সফল কিডনি প্রতিস্থাপন
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’