আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ খোলার চুক্তি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৬, ১৭:৩০আপডেট : ০২ জুন ২০২৬, ১৭:৩০

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোই মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে। আজ একটু সমস্যা তৈরি হয়েছিল, তবে আমি তা খুব দ্রুতই সামলে নিয়েছি, যা আপনারা হয়তো আগেই লক্ষ্য করেছেন।’

এর আগে সোমবার লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। 

ট্রাম্প জানান, ইরানের ক্ষুব্ধ হওয়ার পেছনে মূল ‘সমস্যা’ ছিল লেবাননে ইসরায়েলের হামলা। তিনি বলেন, ‘তাই আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি এবং বলেছি কোনও গোলাগুলি নয়। এরপর আমি বিবি-র (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি এবং বলেছি কোনও গোলাগুলি নয়। এরপর তারা উভয়েই একে অপরের ওপর গোলাগুলি বন্ধ করেছে।’

ট্রাম্পের মতে, বৈরী সম্পর্কের কারণে চুক্তি করাটা তাদের জন্য সহজ নয়। তিনি বলেন, ‘তাই এটি তাদের জন্য সহজ কোনও বিষয় নয়। আসলে আমাদের দৃষ্টিকোণ থেকেও এটি সহজ নয়। তবে আমরা যা পেতে চাই, তা-ই পাচ্ছি।’

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার সমঝোতা স্মারক কখন চূড়ান্ত ও অনুমোদিত হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামী সপ্তাহের মধ্যেই আপনারা এটি দেখতে পাবেন।’ তবে তিনি এখনও এতে চূড়ান্ত সম্মতি দেননি জানিয়ে বলেন, ‘আমাকে এখনও আরও কয়েকটি শর্ত আদায় করতে হবে।’

এর আগে ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে ‘খুব ভালো ফোনালাপ’ করার দাবি জানানোর পর সোমবার লেবানন ঘোষণা করে যে, দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধের বিনিময়ে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা বন্ধের একটি মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে। ওয়াশিংটনে লেবানন দূতাবাসের একটি বিবৃতির বরাতে লেবাননের প্রেসিডেন্সি জানায়, এই ব্যবস্থার অধীনে বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েতে ইসরায়েলি হামলা বন্ধ হবে, যার বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত থাকবে। অথচ সোমবার সকালেই লেবাননের রাজধানীর ওই দক্ষিণ শহরতলিতে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে