ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ২০:৫৫ আপডেট : ১৮ জুন ২০২৬, ২১:২১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিকে স্বাগত জানিয়েছে কাতার। দোহার মতে, এই চুক্তি দুই দেশের মধ্যকার মতভেদ আলোচনার মাধ্যমে সমাধান করার ইচ্ছারই প্রমাণ।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধাবস্থার অবসান এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে হওয়া এই চুক্তিটি মূলত আলোচনার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য একটি মজবুত ভিত্তি।

বিবৃতিতে কাতার সব পক্ষকে ইতিবাচক মনোভাব, গঠনমূলক প্রচেষ্টা এবং যৌথ সমন্বয় বজায় রাখার আহ্বান জানিয়েছে, যাতে এই প্রক্রিয়া থেকে একটি ব্যাপক ও টেকসই ফলাফল নিশ্চিত করা যায়।

এই চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছে কাতার। শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুইপক্ষের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম হিসেবে কাতারেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির