উৎসবে মদ্যপান নিষিদ্ধ করলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক 
২১ জুন ২০২৬, ১৩:৩০ আপডেট : ২১ জুন ২০২৬, ১৩:৩০

তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের ৯৬টি বিভাগের মধ্যে ৩৫টিতে রবিবার (২১ জুন) রেড অ্যালার্ট  বা লাল সতর্কতা জারির প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্যারিস অঞ্চল হয়ে বারগান্ডি পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় তা ৪১ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় সংকটকালীন বৈঠকের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু রবিবার অনুষ্ঠিতব্য বার্ষিক ফেতে দ্য লা মিউজিক উৎসবসহ অন্যান্য জনসমাগমমূলক অনুষ্ঠানে অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় পানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তবে প্যারিস কর্তৃপক্ষ শহরের পার্কগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে ফ্রান্সের পাশাপাশি জার্মানির বেশির ভাগ এলাকাতেও তীব্র গরমের কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে। দেশটিতে তাপমাত্রা ইতিমধ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। জার্মানির আবহাওয়া অধিদফতর ডিডব্লিউডি সতর্ক করে জানিয়েছে, এই তীব্র গরম ও আর্দ্রতার কারণে দেশটিতে মারাত্মক বজ্রঝড় হতে পারে।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির