ভিক্ষুকরাও এআই যুগে নিরাপদ নয়!

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৬, ১০:০৯আপডেট : ২২ জুন ২০২৬, ১০:০৯

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, এমন আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। কিন্তু তাই বলে খোদ রাস্তায় ভিক্ষা করার পেশাতেও রোবট ভাগ বসাবে, তা হয়তো কেউ ভাবেননি! সম্প্রতি চীনের বিভিন্ন শহরের রাস্তায় মানুষের পাশাপাশি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটকে ভিক্ষা করতে দেখা গেছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে০১-এর প্রতিবেদন অনুযায়ী, বেইজিং, চেংদু এবং ফুঝৌ-এর মতো বড় বড় চীনা শহরের রাস্তায় একাধিক হিউম্যানয়েড রোবট ভিক্ষুককে দেখা গেছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে।

যারা এই রোবটগুলোকে রাস্তায় বসিয়েছেন, তারা ভিক্ষা করার চেনা ভঙ্গিটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। রোবটগুলোকে মাটিতে হাঁটু গেড়ে মাথা নিচু করে কিংবা কুঁজো হয়ে বসে থাকতে দেখা গেছে। তাদের সামনে লেখা রয়েছে, ‘আমার ফোন চার্জ করার টাকা নেই’ কিংবা ‘দয়া করে আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ করুন’। একই সঙ্গে অনলাইন পেমেন্টের জন্য সামনে একটি করে কিউআর কোডও রাখা হয়েছে।

গত সপ্তাহে রোবট ভিক্ষুকদের এই ছবিগুলো চীনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এআই-এর এমন দখলদারত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন; অন্য পক্ষ এই ট্রেন্ডের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

বাজারের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রোবট যেমন ‘ইউনিট্রি’ ব্র্যান্ডের জি১ এবং এইচ২ মডেলগুলোর দাম বেশ চড়া। তাই এগুলোকে রাস্তায় ভিক্ষার কাজে নামানো অর্থনৈতিকভাবে মোটেও লাভজনক নয়। তবে কেউ যদি স্রেফ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করে থাকেন, তবে তা ভিন্ন বিষয়। অনেকে আবার ধারণা করছেন, এটি হয়তো একধরনের শৈল্পিক প্রদর্শনী, যার উদ্দেশ্য হলো মানুষ এবং এআই চালিত রোবটের মধ্যকার ক্রমেই অদ্ভুত হয়ে ওঠা সম্পর্কটি নিয়ে সাধারণ মানুষকে ভাবানো।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
‘তাইওয়ান কোনও দেশ নয়, চীনের অবিচ্ছেদ্য অংশ’
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
সর্বশেষ খবর
পুলিশকে থাপ্পড় দেওয়া শ্রমিকনেতার জন্য দিনাজপুরে পরিবহন ধর্মঘট
পুলিশকে থাপ্পড় দেওয়া শ্রমিকনেতার জন্য দিনাজপুরে পরিবহন ধর্মঘট
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে ৩ ঘণ্টা, ইসি কর্মকর্তা কারা
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে ৩ ঘণ্টা, ইসি কর্মকর্তা কারা
৭১ টিভির চেয়ারম্যান, সিওওকে আদালতে হাজির হতে সমন জারি
৭১ টিভির চেয়ারম্যান, সিওওকে আদালতে হাজির হতে সমন জারি
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়