বেকার স্নাতকদের ৩ হাজার রুপি ভাতা, পশ্চিমবঙ্গে শুভেন্দুর প্রথম বাজেট

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৬, ১৭:১৮আপডেট : ২২ জুন ২০২৬, ১৭:১৮

পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম বাজেটেই তিনি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং ব্যাপক সরকারি নিয়োগের একগুচ্ছ বড় ঘোষণা দিয়েছেন।

বেকার যুবকদের জন্য অর্থমন্ত্রী ২১ থেকে ৪৫ বছর বয়সীদের লক্ষ্য করে ‘ভরসা প্রকল্প’ চালুর ঘোষণা দেন। এই প্রকল্পের আওতায় চাকরিহীন শিক্ষিত গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ৩ হাজার রুপি করে আর্থিক ভাতা পাবেন। অন্যদিকে, গ্র্যাজুয়েট নন এমন বেকার যুবকদের প্রতি মাসে ২ হাজার রুপি করে ভাতা দেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান।

নারীদের উন্নয়নে ও সুবিধায় বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি বাসগুলোতে নারীদের সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিতে বাজেটে ৫৫০ কোটি রুপি বরাদ্দ করার ঘোষণা দেন স্বপন দাশগুপ্ত। এ ছাড়া নারীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য ৩৬ হাজার কোটি রুপি বরাদ্দ করেছেন তিনি। পাশাপাশি অবিবাহিত নারীরা যাতে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেন, সে জন্য তাদের এককালীন ৫০ হাজার রুপি অনুদান দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

রাজ্যে কর্মসংস্থান বাড়াতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যজুড়ে শূন্য থাকা ২০ হাজার পুলিশ পদ এবং ৫০ হাজার শিক্ষক পদে মেগা নিয়োগ অভিযানের ঘোষণা দেন। সামগ্রিকভাবে, রাজ্য সরকারি চাকরির জন্য প্রায় ১ লাখ নিয়োগ প্রক্রিয়া চালানো হবে, যার মধ্যে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

এ ছাড়া উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থার উন্নয়নে অর্থমন্ত্রী জানান, উত্তরবঙ্গ খুব শিগগিরই পেতে যাচ্ছে তাদের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী চাপ কমাতে কল্যাণীতে একটি সম্পূর্ণ নতুন বা গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকার ১,০০০ থেকে ১,৫০০ একর জমি চিহ্নিত করবে বলে জানানো হয়।

রাজ্যে বিমান যোগাযোগ ব্যবস্থার ব্যাপক প্রসারের লক্ষ্যে অর্থমন্ত্রী আরও জানান, কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। এর পাশাপাশি কোচবিহার বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাজেটে অন্যান্য পেশা ও চাকরিজীবীদের জন্য অর্থমন্ত্রী ঘোষণা করেন যে, অবসরপ্রাপ্ত সাংবাদিকেরা প্রতি মাসে ৫ হাজার রুপি করে পেনশন পাবেন। এ ছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অ্যালাউন্স ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এই সংশোধিত ও বর্ধিত ডিএ চলতি বছরের অক্টোবর মাস থেকে কার্যকর করা হবে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেআমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
মাত্র ১০০ রুপিতে কেন ফুটবল ক্লাব বিক্রি করলো টাটা স্টিল
বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা, পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো জনতা
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ, একটিতে ফাটল
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ, একটিতে ফাটল
মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‌্যাব
মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‌্যাব
আমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
কী, কেন, কীভাবেআমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত