মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৬, ১৮:৪৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮:৪৭

রাজধানীর মোহাম্মদপুরকে ‘গডফাদারমুক্ত’ করতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়ে র‌্যাব বলছে, বর্তমানে ওই এলাকায় কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই। অভিযান চালিয়ে গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেন, ‘আমরা গডফাদারদের গ্রেফতার করছি। খুব বেশি নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপগুলোর দিকে হাত দিচ্ছি না। গডফাদারদের গ্রেফতার করার ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে। সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবেন।’

নয়মুল হাসান বলেন, ‘‘মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে হাইপ তৈরি করা হয়েছে, সেটি মূলত একটি ধারণা। মোহাম্মদপুরকে সেই ধারণা থেকে বের করে আনার চেষ্টা করছি। এরই মধ্যে অনেকটা সফল হয়েছি। নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতে পারবো বলে আশা করি।’’

র‌্যাব কর্মকর্তা জানান, মোহাম্মদপুরকে বখাটে ও সন্ত্রাসমুক্ত করতে যে অভিযান চলছে, একইভাবে পুরো নগরকেই নিরাপদ ও অপরাধমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার ‘অ্যালেক্স ইমন’ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, এ বিষয়ে র‍্যাব-২ অধিনায়ক বলেন, ‘এটি তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন। আমরা মূলত তদন্তে সহায়তা করার জন্য পাঁচজনকে গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছি। গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তা যখন আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তখন হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যেহেতু আমরা সরাসরি তদন্ত করছি না, এ বিষয়ে থানা পুলিশই ভালো তথ্য দিতে পারবে।’

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
‘চলছে না চাকা, জ্বলছে না চুলা’
ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, প্রবেশে ভোগান্তি
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ডিএমপির
সর্বশেষ খবর
জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, একদিন পর লাশ উদ্ধার
জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, একদিন পর লাশ উদ্ধার
‘চলছে না চাকা, জ্বলছে না চুলা’
‘চলছে না চাকা, জ্বলছে না চুলা’
মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ
মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ
ফিনিশিংয়ে জোর দিচ্ছেন জাইলস বোনেট
ফিনিশিংয়ে জোর দিচ্ছেন জাইলস বোনেট
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত