বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা, পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো জনতা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৭:২৩ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৭:২৪

ভারতের বিহারের বৈশালী জেলায় পুলিশের ওপর পাথর ছুড়ে হামলা চালিয়েছে প্রায় ২০০ ক্ষুব্ধ জনতা। হামলার সুযোগে পুলিশ হেফাজতে থাকা চিহ্নিত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তারা। সম্প্রতি ঘটা এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, অস্ত্র সংক্রান্ত একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি মহনার এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল। তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তবে গ্রেফতারের পরপরই সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই অতর্কিত হামলার ফলে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ হেফাজত থেকে চম্পট দেয় ওই আসামি।

পুলিশ অভিযোগ করেছে, ঘটনার পর ওই গোষ্ঠীর সদস্যরা স্থানীয় এক চৌকিদারকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।

এ বিষয়ে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং পলাতক আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির