স্টুডেন্ট ভিসায় বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৬, ১৭:১৫ আপডেট : ২৪ জুন ২০২৬, ১৭:১৭

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধভাবে অবস্থানের নিয়মে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াইট হাউস। দীর্ঘদিন ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়াদের জন্য নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর চূড়ান্ত বিধিমালা অনুমোদন করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিরএই নতুন পদক্ষেপের কথা মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনে জানা গেছে।

বর্তমানে ‘এফ’ ভিসায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু রাখা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে যতদিন ইচ্ছা যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা দেশটিতে প্রবেশের সময় একটি নির্দিষ্ট মেয়াদে অবস্থানের অনুমতি পাবেন। ওই নির্ধারিত সময়ের পরও যদি পড়াশোনা শেষ না হয়, তবে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নতুন করে সময় বাড়ানোর আবেদন করতে হবে।

অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতোমধ্যে এই বিধিমালার চূড়ান্ত পর্যালোচনা শেষ করেছে, যা আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের গুরুত্বপূর্ণ ধাপ। নতুন এই নিয়ম ‘এফ’ ভিসা ধারী, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’  ভিসা ধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রস্তাবিত এই নিয়ম চালু হলে বিদ্যমান ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতিটি পুরোপুরি বিলুপ্ত হবে, যা আগে শিক্ষার্থীদের পুরো শিক্ষাবর্ষ জুড়ে নির্ভয়ে থাকার সুযোগ দিত।

এর পরিবর্তে অধিকাংশ শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা সাধারণত চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের পুনরায় সময় বাড়ানোর আবেদন করতে হবে। এর পাশাপাশি, অ্যাকাডেমিক সেশনের সময় শিক্ষার্থীরা যে ধরনের নমনীয়তা পেয়ে থাকেন, তা-ও আরও কঠোর করার কথা বলা হয়েছে এই প্রস্তাবে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রথম ২০২৫ সালে এই পরিবর্তনের প্রস্তাব করেছিল। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের সময়ও এই নীতিটি বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, তবে সে সময় তা কার্যকর করা সম্ভব হয়নি। এখন হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় এই খসড়া নিয়মটি আনুষ্ঠানিক নীতি হিসেবে কার্যকর হওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে।

এমন এক সময়ে এই বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে, যখন আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইতোমধ্যে মার্কিন ইমিগ্রেশন সিস্টেমে বাড়তি নজরদারি ও কড়াকড়ির মুখোমুখি হচ্ছেন।

ওপেন ডোরস-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি হলো ভারতীয় শিক্ষার্থীরা। নতুন এই নিয়ম কার্যকর হলে ডিগ্রি সম্পন্ন করা, দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প চালিয়ে যাওয়া এবং পড়াশোনা-পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীদের বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে।

সূত্র: ইকনোমিক টাইমস

 

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি