ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৬, ০৯:১৭আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:১৭

বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সামাজিক শালীনতা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য আলাদা সৈকত থাকাটা কোনও অস্বাভাবিক বিষয় ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেসব সামাজিক নিয়ম ও দেয়াল বিলীন হয়ে গেছে। কিন্তু ব্যতিক্রম শুধু ইতালির ত্রিয়েস্তের বানিও মারিনো লা লান্তের্না সৈকত, যা স্থানীয়দের কাছে এল পেদোচিন নামে পরিচিত। ১৯০৩ সালে প্রতিষ্ঠিত এই সৈকতটিই বর্তমানে পুরো ইউরোপের শেষ নারী-পুরুষ বিভক্ত সৈকত, যেখানে একটি ৯ ফুট উঁচু সাদা কংক্রিটের দেয়াল পুরুষ ও নারীদের আলাদা করে রেখেছে।

এই দেয়ালটি অ্যাড্রিয়াটিক সাগরের অগভীর পানি পর্যন্ত বিস্তৃত, যার বাইরে গিয়ে অবশ্য নারী-পুরুষেরা চাইলে ফ্রিতে মেলামেশা করতে পারেন। তবে নুড়িপাথরে ঘেরা মূল সৈকত এলাকায় বিপরীত লিঙ্গের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় প্রশাসন নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রেখেছে এবং জনপ্রতি ১.২০ ইউরো (১.৪ ডলার) প্রবেশমূল্য নিয়ে থাকে।

বেশির ভাগ স্থানীয় মানুষের কাছে এল পেদোচিন তাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, এটি নিয়ে মাঝেমধ্যেই বিতর্ক দানা বাঁধে। সম্প্রতি এক নারী পুরুষদের জন্য নির্ধারিত অংশে চলে যাওয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং তা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে আসে। পুরুষেরা যখন তাকে নারীদের অংশে ফিরে যাওয়ার অনুরোধ করছিলেন, তখন ওই নারী ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলেন, ‘আপনারা একদল লিঙ্গবাদী বোকা। এটি এক ধরনের বৈষম্য। আপনাদের লজ্জা হওয়া উচিত।’

জানা গেছে, ওই নারী মূলত তার প্রতিবন্ধী ছেলেকে পোশাক বদলাতে তার স্বামীকে সাহায্য করতে সেখানে গিয়েছিলেন।

পরিস্থিতি হাতাহাতির রূপ নেওয়ার আগেই ওই নারীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনা একবিংশ শতাব্দীতে এসেও ইউরোপে এমন লিঙ্গভিত্তিক বিভক্ত সৈকত থাকা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অনেকেই একে ‘মধ্যযুগীয়’ মানসিকতা বলে সমালোচনা করলেও স্থানীয়রা তাদের এই কংক্রিটের দেয়াল ও ঐতিহ্য রক্ষায় অনড়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক স্থানীয় নারী লিখেছেন, এটি মধ্যযুগীয় কিছু নয়! এটি ত্রিয়েস্তের ইতিহাসের অংশ। কোনও ত্রিয়েস্তবাসী এই দেয়াল সরাতে চায় না!

অপর এক স্থানীয় বাসিন্দা এল পেদোচিনের পক্ষে সাফাই গেয়ে লিখেছেন, পেদোচিন আমাদের ঐতিহ্যের অংশ। এখন এটি বর্জনের সংস্কৃতির শিকার হচ্ছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

 

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল