মেসি, এমবাপ্পে নাকি হালান্ড; গোল্ডেন বুটের সিংহাসন কার

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ জুলাই ২০২৬, ১৪:০৫আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৪:০৫

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। এখন পর্যন্ত আট গোল করে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে সাতটি করে গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড।

এদিকে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা এখন ছয়, অর্থাৎ এমবাপ্পে ও হালান্ডের চেয়ে মাত্র একটি কম।

পাঁচ ম্যাচে আট গোল করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু করে অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। এরপর জর্ডানের বিপক্ষে একটি এবং শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ে করেন আরও একটি গোল। সর্বশেষ মিসরের বিপক্ষে একটি অসাধারণ গোল করে বর্তমানে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ইতিহাসের সেরা এই ফুটবলার। 

এদিকে পাঁচ ম্যাচে সাত গোল করেছেন এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করা এই ফরোয়ার্ড পরে ইরাকের বিপক্ষেও দুটি গোল করেন। সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে করেন আরও দুটি গোল। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে করেন একমাত্র গোলটি।

চার ম্যাচে সাত গোল করে মেসি ও এমবাপ্পের পাশে রয়েছেন হালান্ডও। ইরাক ও সেনেগালের বিপক্ষে জোড়া গোল করার পর আইভরি কোস্টের বিপক্ষে একটি গোল করেন তিনি। এরপর শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের জয়ে করেন আরও দুটি গোল।

পাঁচ ম্যাচে ছয় গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি, পানামার বিপক্ষে একটি, ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল এবং শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেছেন তিনি।

চার গোল নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। ইরাকের বিপক্ষে একটি গোল করার পর নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বশেষ খবর
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার