এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল

স্পোর্টস ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪

স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সিটি রাইভাল রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি আলভারো কারেরাস ও জুড বেলিংহাম একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছুঁয়ে ফেললো রিয়াল মাদ্রিদ।

গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে পাওয়া অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে গোলকিপার এমিল অউদেরোকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এর ঠিক তিন মিনিট পর রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস। এমবাপ্পের বাড়ানো পাস থেকে দারুণ শটে গোলটি করেন এই লেফট-ব্যাক। ৩৫তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাট-ব্যাক থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে রিয়ালের তৃতীয় গোলটি এনে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে এমবাপ্পের একটি শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে না আসলে বিরতির আগেই আরও বড় হতে পারত ব্যবধান।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সার্জিও কামেলো একটি গোল পরিশোধ করে রায়ো ভায়েকানোকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে ম্যাচের বাকিটা সময় আধিপত্য ধরে রাখে স্বাগতিক রিয়ালই।

নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিট) আরদা গুলেরের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। চলতি লা লিগা মৌসুমে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল।

এই জয়ের মাধ্যমে রায়ো ভায়েকানোর বিপক্ষে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচের ১৪টিতেই জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জুড বেলিংহাম।

/এসটি/ 
সম্পর্কিত
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
ইন্টারের বিপক্ষে বীরত্বের পর কোর্তোয়ার চুক্তি বাড়াতে চায় রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত