ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১৮:০৭ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

ইসরায়েলে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই হতে পারতো হেগসেথের প্রথম ইসরায়েল সফর। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ইসরায়েলের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমন করতেই বুধবার তার এই সফরে যাওয়ার কথা ছিল।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, আঙ্কারাকে এই অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান সরবরাহ করা হলে তা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে ক্ষুণ্ন করবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস হয়ে যাবে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বারবার ইসরায়েলকে হুমকি দিচ্ছেন বলে উল্লেখ করে নেতানিয়াহু তুরস্ককে একটি ‘অবন্ধুসুলভ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন।

নেতানিয়াহুর এমন মন্তব্যের জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি অপপ্রচার বলে আখ্যা দিয়েছে। আঙ্কারার দাবি, তুরস্কের প্রতিরক্ষা খাতের অনুরোধগুলোকে খাটো করতে এবং চলমান আঞ্চলিক সংঘাত থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতেই নেতানিয়াহু এমন বক্তব্য দিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
সর্বশেষ খবর
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
১৫০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৫০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
দিবস পালনে নতুন পরিপত্র জারি, আছে ছুটির খবর
দিবস পালনে নতুন পরিপত্র জারি, আছে ছুটির খবর
আম্বানিকে টেক্কা দিতে ভারতে ‘পানির দামে’ স্যাটেলাইট ইন্টারনেট দেবেন মাস্ক
আম্বানিকে টেক্কা দিতে ভারতে ‘পানির দামে’ স্যাটেলাইট ইন্টারনেট দেবেন মাস্ক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?