‘ইরানের সঙ্গে সমঝোতা শেষ’

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ জুলাই ২০২৬, ১৫:২৪আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৫:২৪

ইরানের বিরুদ্ধে রাতভর মার্কিন হামলার পর তেহরানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হচ্ছে, এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাই না।

তিনি ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, তারা ‘অসুস্থ মানসিকতার’ এবং ‘সহিংস’ মানুষ। ট্রাম্পের ভাষ্য, তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে তারা তা ব্যবহার করতো। আমার কাছে বিষয়টি এখানেই শেষ।

ট্রাম্প অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে উত্তেজনা না বাড়ানোর আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই সময়েই হরমুজ প্রণালিতে জাহাজে রকেট হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, আমরা বলেছিলাম, তোমরা শেষ বিদায়ের কাজ করো। কিন্তু তার বদলে তারা গতকাল জাহাজে রকেট ছুড়েছে। তাই গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়েছি।

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, তাকে হত্যার চেষ্টা করছে ইরান। তার ভাষায়, ইরানের বিভিন্ন ‘তালিকায়’ তার নাম রয়েছে।

তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্রের নেতাকে হত্যা করতে চায়। আমি তাদের সব তালিকাতেই আছি। আজ সকালে সেটিই দেখেছি। এখন পর্যন্ত হয়তো আমি ভাগ্যবান ছিলাম, কিন্তু এই ভাগ্য কতদিন থাকবে জানি না।

ইরানকে ‘অশুভ’ ও ‘অসুস্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এই ক্যানসারকে নির্মূল করতে হবে। ক্যানসারকে শুরুতেই কেটে ফেলতে হয়। আমি বিষয়টিকে সেভাবেই দেখি।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, বিবিসি

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ