এআই দিয়ে দিতেন ‘বিলাসী’ স্ট্যাটাস, ধনী ভেবে পরিচিতরাই করলেন বাড়ি চুরি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১৮:৩২ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৯:৩২

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজেকে বিত্তশালী জাহির করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপনের ভিডিও পোস্ট করতেন ভারতের নাগপুরের বাসিন্দা সমীর ইয়াচালওয়ার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সেই নকল বিলাসিতাই তার জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। সমীরকে সত্যিই বিপুল অর্থ ও সম্পদের মালিক ভেবে তারই এক পরিচিত ব্যক্তি বাড়িতে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

পুলিশ জানায়, সমীর নিজের প্রকৃত আর্থিক অবস্থা আড়াল করে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বেশ কিছু জমকালো ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করতেন। একটি ব্যবসায়িক সফরে সমীরের সঙ্গে পরিচয় হওয়া শ্রেয়াস বোরকর নামের এক ব্যক্তি সেই ভিডিওগুলো দেখে বিশ্বাস করেন যে সমীরের বাড়িতে প্রচুর টাকা ও স্বর্ণালঙ্কার আছে। এরপর শ্রেয়াস তার এক সহযোগীকে নিয়ে সমীরের বাড়িতে চুরির পরিকল্পনা করেন।

সমীরের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে তিনি কাজে যান এবং সন্ধ্যায় ফিরে দেখেন তার বাড়ির সদর দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী ও সন্তানরা যখন ঘুমিয়ে ছিলেন, সেই সুযোগে ৪ লাখ ৫০ হাজার রুপি মূল্যের গহনা এবং ৪ লাখ রুপি নগদ টাকা চুরি হয়ে গেছে। চুরির ঘটনার তদন্ত চলাকালীন চোরেরা হোয়াটসঅ্যাপে কল করে সমীরের কাছে আরও ৪০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়।

তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে বাড়ি থেকে একটি ব্যাগ বাইরে ছুড়ে ফেলতে দেখে এবং পালিয়ে যাওয়ার গাড়ির নম্বর শনাক্ত করে। পরে জানা যায়, চোরেরা সমীরের গতিবিধির ওপর নজর রাখতে তার মোটরসাইকেলের ভেতর সাইলেন্ট মোডে একটি মোবাইল ফোন লুকিয়ে রেখেছিল। সেই ডিভাইসের মাধ্যমে সমীর কখন বাড়ির বাইরে যান তা ট্র্যাক করে নিখুঁতভাবে চুরির ঘটনাটি ঘটানো হয়। এ ঘটনায় পুলিশ মূল পরিকল্পনাকারী শ্রেয়াসসহ দুজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত জারি রেখেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
সর্বশেষ খবর
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
কারা ও মাদক অধিদফতরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গুরুতর অভিযোগ প্রমাণিত কারা ও মাদক অধিদফতরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?