ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ০৫:০০ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:০০

২০২৬ ফিফা বিশ্বকাপে ২৩তম আসরে বিতর্ক থেকে দূরে থাকতে পারেনি। যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের লাল কার্ড নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও রেফারিং সহ সবমিলিয়ে টুর্নামেন্টজুড়ে বিতর্ক চারদিকে।

টুর্নামেন্টের ওপর তিনি নিয়ন্ত্রণ হারিয়েছে কি না—বিবিসির স্পোর্টস এডিটর ড্যান রোয়ানের এমন এক প্রশ্নের উত্তর বেশ কড়াভাবেই জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, শান্ত হোন, একটু স্বস্তিতে থাকুন।

২০১৬ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। এমন এক সময়ে তিনি বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থায় এসেছিলেন, যখন ফিফা দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত ছিল। ২০১৫ সালে ফিফার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত চাঁদাবাজি, জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছিল।

পরে ২০১৯ সালে প্রথম তিন বছরের মেয়াদ শেষ করার পর আবারও নির্বাচিত হন ইনফান্তিনো। এরপর ২০২৩ সালেও তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। এই দুই নির্বাচনেই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ দাঁড়ায়নি, অর্থাৎ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

আগামী ২০২৭ সালে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে আবারও লড়ার কথা রয়েছে ইনফান্তিনোর।

/টিএ/এফআর/
সম্পর্কিত
ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
সর্বশেষ খবর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত