মার্কিন হামলার জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে ইরানের মিসাইল বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৯:০৭ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯:৪৩

টানা দ্বিতীয় রাতের মতো ইরানি শহরগুলোতে মার্কিন বোমাবর্ষণের জবাবে মধ্যপ্রাচ্যে ব্যাপক পাল্টা আঘাত হেনেছে তেহরান। বৃহস্পতিবার কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলো লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই উত্তেজনার রেশ ধরে জর্ডানের আকাশসীমাতেও সাইরেন বেজে ওঠে এবং দেশটি ইরানের আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোররাত থেকে তারা নিজেদের আকাশসীমায় তিনটি ব্যালিস্টিক মিসাইল, একটি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন শনাক্ত করেছে। এগুলো সফলভাবে প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন। একইভাবে রাত সাড়ে তিনটার দিকে বাহরাইন ও কাতারেও হামলা চালানো হয়। কাতারে অবস্থানরত মানুষের মোবাইল ফোনে আকস্মিক সতর্ক বার্তা পাঠানো হয়, যদিও দ্রুতই তা হুমকিমুক্ত বলে আরেকটি বার্তা দেওয়া হয়। কয়েক মাসের মধ্যে কাতারে এটিই প্রথম এমন সতর্কবার্তা। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় তারা ওয়াশিংটনকে সহায়তা করছে, এই অজুহাতে ইরান তাদের ওপর হামলার যৌক্তিকতা দেখাচ্ছে। তবে কাতারসহ অন্য দেশগুলো এই দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের ঘাঁটি থেকে ইরানের ওপর কোনও হামলা চালানো হয়নি।

এদিকে গত দুই দিনে হরমুজ প্রণালি সংলগ্ন ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস ও সিরিক শহরে মার্কিন হামলায় ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা ঠেকাতে তারা গত দুই দিনে উপকূলীয় অঞ্চলের ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু, ড্রোন ও মিসাইল মজুত কেন্দ্রে আঘাত হেনেছে। যা গত জুনের তুলনায় ১৪ গুণ বেশি। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন এই হঠকারিতার কারণে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ কমে গেছে এবং এর জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম