শিরোপা লড়াইয়ের আগে মেসির শেষ বার্তা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১৬:১৬আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৯:১৪

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হওয়ার আগে পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ছবির সঙ্গে আবেগঘন এক বার্তায় সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে আজ রাত ১টায় নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগের রাতে দলের সবাইকে নিয়ে একটি স্মারক ছবি তোলা হয়। সেই ছবিতে মাঝখানে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তার পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া পুরো দল, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের সঙ্গে যুক্ত সবাই উপস্থিত ছিলেন।

পরে ছবিটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আর্জেন্টাইন ফুটবলাররা। মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ছবিটি পোস্ট করেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় মেসি লিখেছেন, ‘এত বছরে সবচেয়ে মূল্যবান বিষয় শুধু শিরোপা নয়, পুরো অভিযান। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে আবার উঠে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

এরপর সতীর্থ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনও ভুলবো না এবং কেউ কখনও মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা, এগিয়ে চলো।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
বিশ্বকাপ জয়ের উল্লাস করতে গিয়ে স্পেনে এক কিশোরের মৃত্যু
নিকো পাজের আবেগঘন পোস্ট, ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনবো’
সর্বশেষ খবর
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ