মেসিকে থামানোর উপায় জানালেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১৭:৩৫আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৮:০২

লিওনেল মেসিকে কীভাবে থামানো যায়—বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের সবচেয়ে বড় ভাবনা এখন সেটি। তবে বার্সেলোনায় দীর্ঘদিন মেসির সতীর্থ থাকা স্পেন কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার মতে, আর্জেন্টাইন মহাতারকাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা অসম্ভব। বরং স্পেনকে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।

বয়স বাড়লেও মেসির প্রভাব যে এতটুকু কমেনি, তার প্রমাণ মিলেছে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। ম্যাচের একটি সময় তাকে কিছুটা নিষ্প্রভ মনে হলেও মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ২-১ গোলের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইন্টার মায়ামির এই তারকা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। ফাইনালের আগে নিউ ইয়র্কে এল পার্তিদাসো দে কোপেকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেছেন, মেসিকে পুরোপুরি আটকে রাখা সম্ভব নয়, ‘মেসিকে পুরোপুরি থামিয়ে দেওয়া অসম্ভব। বরং স্পেন কতটা নিজেদের খেলায় আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে, কত সুযোগ তৈরি করতে পারে এবং সেই সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারে—সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’

বার্সেলোনায় ৪৮৮টি ম্যাচে মেসির সঙ্গে খেলেছেন ইনিয়েস্তা, যা যেকোনও সতীর্থের মধ্যে সর্বোচ্চ। তাই আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে তার অভিজ্ঞতাও অন্যদের তুলনায় অনেক বেশি।

সাবেক সতীর্থের প্রশংসায় ইনিয়েস্তা বলেছেন, ‘তাকে ব্যাখ্যা করার মতো ভাষা নেই। প্রতিটি ম্যাচে তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং যা কিছু করে, তা দেখলে শুধু সম্মান জানাতেই হয়।’

এদিকে, ২০১০ বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার স্পেনের খেলোয়াড়দের ভয়ডরহীন ফুটবল খেলার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘কখনোই ভয় নিয়ে খেলতে নেই। খেলোয়াড়দের আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয় বিশ্বকাপজুড়ে স্পেনের আত্মবিশ্বাস বেড়েছে। তারা ফাইনালে যাচ্ছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
বিশ্বকাপ জয়ের উল্লাস করতে গিয়ে স্পেনে এক কিশোরের মৃত্যু
নিকো পাজের আবেগঘন পোস্ট, ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনবো’
সর্বশেষ খবর
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ