বিশ্বকাপ জয়ের উল্লাস করতে গিয়ে স্পেনে এক কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ২২:০০আপডেট : ২০ জুলাই ২০২৬, ২২:০০

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের দেশজুড়ে চলা উল্লাস রূপ নিয়েছে শোকে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সিউদাদ রদ্রিগোতে বিজয় উদযাপনের সময় একটি ফোয়ারার অংশ ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সালামানকা প্রদেশের পর্তুগাল সীমান্তবর্তী এই ঐতিহাসিক শহরের আর্বোল গোর্দো ফোয়ারায় শত শত মানুষ স্পেনের ১-০ ব্যবধানের জয় উদযাপন করতে জড়ো হয়েছিলেন। আঞ্চলিক জরুরি সেবার বরাতে জানা গেছে, মধ্যরাতের পরপরই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি ভেঙে নিচে জমা হওয়া ভিড়ের ওপর পড়ে। এতে বেশ কয়েকজন আঘাত পান, যার মধ্যে এক কিশোর প্রাণ হারায় এবং দুজন আহত হন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে সিউদাদ রদ্রিগো টাউন হল এক বিবৃতিতে জানিয়েছে, পুরো শহর এই ক্ষতিতে ব্যথিত এবং এই অপ্রাপ্তবয়স্কের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছে... স্পেন জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যা ছিল এক আনন্দের উৎসব, তা এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পরিণত হলো।

২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার পর এই মর্মান্তিক ঘটনা পুরো দেশের উল্লাসে ছায়া ফেলেছে। নিউ জার্সি স্টেডিয়ামে অতিরক্ত সময়ে গড়ানো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বসেরার মুকুট জেতে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?