বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১৮:২৯আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৮:২৯

বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের সঙ্গে আরেকটি বড় অর্জন যোগ করেছে স্পেনের ললাটে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শুধু বিশ্বচ্যাম্পিয়নই হয়নি লা রোহারা। সর্বশেষ ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উঠে গেছে শীর্ষে। ফলে দীর্ঘদিন পর এক নম্বরের আসন ছাড়তে হয়েছে লিওনেল স্ক্যালোনির দলকে। আগামী৭ অক্টোবর পর্যন্ত র‍্যাঙ্কিং হালনাগাদ হবে না।

বিশ্বকাপ শিরোপা জয়ের পর স্পেনের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৯৫.৮৮। ফলে তারা উঠে এসেছে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং শিরোপাধারী হিসেবে এবারের আসরে নামা আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। তাদের বর্তমান পয়েন্ট ১৯৭০.৩০।

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালে লাইভ র‍্যাঙ্কিংয়ে তারা কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারালেও ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আবারও এক নম্বরে উঠেছিল। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

এছাড়া র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৯৪৮.৯৭ পয়েন্ট)। চতুর্থ ইংল্যান্ড (১৯২২.৩৮), পঞ্চম ব্রাজিল (১৮০৪.৯২) এবং ষষ্ঠ মরক্কো (১৮০৩.৯৯)। সেরা দশে সবচেয়ে চমক দেখিয়েছে মেক্সিকো। যৌথ আয়োজক দেশটি বিশ্বকাপের শেষ ষোলোতে খেলে ১৭৫৪.৩০ পয়েন্ট নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
সর্বশেষ খবর
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী