নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৬, ২১:০১আপডেট : ২২ জুলাই ২০২৬, ২১:০১

অতিরিক্ত ঘুম বা ঘুমের ব্যাধি নিরাময়ের জন্য বিশ্বব্যাপী অনুমোদনের অপেক্ষায় থাকা একটি নতুন ওষুধ প্রথমবারের মতো চীনে বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এই ঘোষণা দিয়েছে।

এই উদ্ভাবনী ওষুধটি যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে একসাথে বাজারজাতকরণের জন্য আবেদন করা হয়েছিল। চীনে এটিকে ব্রেকথ্রু থেরাপি হিসেবে মনোনীত করা হয় এবং এটি দ্রুততম পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।

এনএমপিএ-র ড্রাগ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কেমিক্যাল ড্রাগস ডিভিশনের পরিচালক সু শিয়াওছিয়াং বলেন, এই উদ্ভাবনী ওষুধটির জন্য যুক্তরাষ্ট্র, জাপান এবং অন্যান্য দেশে একই সাথে বাজারজাতকরণের আবেদন করা হয়েছিল। বিশ্বজুড়ে প্রথম দেশ হিসেবে চীন এর বাজারজাতকরণের অনুমোদন দিলো।

পিকিং ইউনিভার্সিটি পিপলস হসপিটালের স্লিপ মেডিসিন বিভাগের পরিচালক হান ফাং বলেন, বিশ্বের চীনের প্রতি মনোযোগ দেওয়ার কারণ কেবল আমাদের বিশাল বাজার নয়, বরং এর চেয়েও বড় কথা হলো আমাদের ক্লিনিক্যাল গবেষণা সক্ষমতা বহুলাংশ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, আমাদের ব্যবস্থাপনা পদ্ধতিও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এই দফায় আমরা নতুন ওষুধের বাজারজাতকরণে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা