ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৭:৩৪আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২১:১৫

আগামী কয়েক দিন রাজধানী ঢাকায় একের পর এক কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন হলেও এর মধ্যে আলাদা গুরুত্ব পাচ্ছে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিশেষ আয়োজন। কারণ এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; একই সঙ্গে তার দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি জানানোর অনুষ্ঠানও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। সম্মাননা গ্রহণের পর তিনি তার পছন্দের ১০টি গান পরিবেশন করবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই ধারাবাহিক আয়োজনের আগের দুই আসরে সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আবদুল হাদী। তবে এবারের আয়োজনের একটি বিশেষ দিক হলো—এটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সীমাবদ্ধ থাকছে না। টিকিট কিনে সাধারণ শ্রোতারাও সরাসরি রুনা লায়লার গান শোনার সুযোগ পাবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়া হবে।

রুনা লায়লার আয়োজনের দিনই রাজধানীর ৩০০ ফিট-সংলগ্ন ক্রিকেটার্স অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। সেখানে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে উঠবে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। ফলে একই দিনে রাজধানীর দুই প্রান্তে দুই ভিন্ন ধারার সংগীতানুষ্ঠান উপভোগের সুযোগ পাচ্ছেন শ্রোতারা।

তবে ২৪ জুলাইয়ের পরও ঢাকার সংগীতাঙ্গন ব্যস্ত থাকবে আরও কয়েকটি আয়োজনে। ৩০ জুলাই তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং’, যেখানে গান শোনাবেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা।

৩১ জুলাই অনুষ্ঠিত হবে দুটি ট্রিবিউট কনসার্ট। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওয়ারফেজের অংশগ্রহণে হবে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ কনসার্ট। একই দিনে বনানীর বাটারনোট ক্যাফেতে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শিরোনামে অঞ্জন দত্তকে উৎসর্গ করে গান গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র।

আর ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। জুনে স্থগিত হওয়া এই আয়োজন নতুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা
আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ