মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইইডি: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুলাই ২০২৬, ০০:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৬

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডির (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) মতো বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।  

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহবশত ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে এলাকাটি কর্ডন করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন। 

খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনও ধরনের হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। 

ঘটনার প্রকৃত কারণ এবং বস্তুটির উৎস উদঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার