৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। জাহাজটির ড্রাফট (পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা) সাড়ে ১৩ মিটার।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

জাহাজে আনা কয়লা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে নোঙর করে। বুধবার থেকে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে নিয়ে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।

তিনি আরও জানান, এখন থেকে পায়রা বন্দরে একের পর এক জাহাজ আসবে। এর মাধ্যমে পায়রা বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এফআর/
সম্পর্কিত
পায়রা বন্দরে ফোর লেন সেতু ভেঙে নদীতে: নিহত ১, আহত ১০
পায়রা বন্দরের জন্য উচ্ছেদ হওয়া রাখাইন পরিবার ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
প্রাথমিকের ছাত্রীকে যৌন হয়রানি, সেই শিক্ষককে বরখাস্ত
প্রাথমিকের ছাত্রীকে যৌন হয়রানি, সেই শিক্ষককে বরখাস্ত
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন