ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ

জামালপুর প্রতিনিধি 
২৫ জুলাই ২০২৬, ০২:১৪আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:১৬

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মেলান্দহ থানা পুলিশ।

এর আগে সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসার সংলগ্ন একটি ডোবা থেকে তার  লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম উপজেলার পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসায় সকালের খাবার পৌঁছে দেন। খাবার শেষে টিফিন ক্যারিয়ার নিয়ে মাদ্রাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ওই সময় পরিবারের পক্ষ থেকে থানায় কোনও সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি। শুক্রবার সকালে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ বিষয়ে চিকিৎসার কাগজপত্রও পরিবারের লোকজন দেখিয়েছেন। এজন্য লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’