জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬

জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি (৩০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন নিয়ে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ সম্মেলনস্থলে সিআইএফ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল অংশ নেন।

বৈঠকে সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় ঘোষিত অর্থায়ন ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিআইএফ জানায়, কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে এ কর্মসূচি ভূমিকা রাখবে। এতে অনুদান, স্বল্পসুদে ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে।

অর্থ ছাড়ের জন্য বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলোর চাহিদার ভিত্তিতে দেশীয় নেতৃত্বে একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিকল্পনাটি প্রণয়ন করা হবে বলে জানায় সিআইএফ।

বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নিরাপদ পানীয় জলের সংকট উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।’ 

তিনি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো বহুমুখী ব্যবহারের উপযোগী করার ওপর গুরুত্ব দেন। দুর্যোগের সময় আশ্রয়ের পাশাপাশি বছরের অন্য সময়ে শিক্ষা ও জীবিকাভিত্তিক কার্যক্রমে এসব স্থাপনা ব্যবহারের কথা বলেন তিনি। আশ্রয়কেন্দ্রের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। 

বনায়ন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এ কর্মসূচিতে মোট বৃক্ষরোপণের ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর) কর্মসূচি নিয়েও আলোচনা হয়। এ কর্মসূচির সমাপনী কার্যক্রম সম্পন্ন করতে সিআইএফের প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে। এ ছাড়া আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে সিআইএফের গভর্ন্যান্স সভা আয়োজনের বিষয়ে সরকার সম্মতি দিয়েছে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
কপ৩১ জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে জলবায়ু সম্মেলনে মতবিরোধ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
কপ৩১ জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ