‘ছাত্রশক্তি জিন্দাবাদ’, শিক্ষামন্ত্রীর পদত্যাগে ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৫:৩৫আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৪১

ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর প্রতিক্রিয়া জানিয়েছে নতুন গঠিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) পদত্যাগের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দলটি লিখেছে, ‘ছাত্রশক্তি জিন্দাবাদ’। 

ভারতের জাতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ককরোচ জনতা পার্টির সদস্যরা।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফা আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগের ঘোষণা দেন বিজেপির এই মন্ত্রী।

পরীক্ষায় অনিয়মের বিষয়ে পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, প্রথম দিন থেকেই আমি পুরো দায়ভার নিজের কাঁধে নিয়েছি এবং কখনোই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি সংকল্পবদ্ধ ছিলাম যাতে কোনও মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ পরীক্ষা মাফিয়াদের কারণে নষ্ট না হয় এবং কারও ওপর কোনও অন্যায় না ঘটে।

উল্লেখ্য, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষাটি প্রশ্নফাঁসের কারণে বাতিল করে পরবর্তীতে ২১ জুন পুনরায় গ্রহণ করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি সব সময় আমাদের গণতন্ত্রের শক্তিতে অটল বিশ্বাস রেখেছি এবং তরুণদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশাকে গভীরভাবে শ্রদ্ধা করেছি। তারা কেবল ভারতের ভবিষ্যৎ নয়; তারা নতুন ও উন্নত ভারতের মূল রূপকার ও পথপ্রদর্শক। গত ১০ দিনের ঘটনাবলীতে আমি ব্যথিত। এটি আমার জন্য কোনও ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।

সূত্র: এনডিটিভি

/এএ/ইউএস/
সম্পর্কিত
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
সর্বশেষ খবর
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার