চ্যাটজিপিটিতে যুক্ত হলো আইক্লাউড, যেসব নতুন সুবিধা পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪

অ্যাপলের আইক্লাউড মেইল ও ক্যালেন্ডার সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন দুটি প্লাগইনের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবটকে দিয়ে ইমেইল খোঁজা, ইনবক্সের বার্তা সংক্ষেপে জানা, আসন্ন সূচি পরীক্ষা এবং ক্যালেন্ডারের ইভেন্ট হালনাগাদ করতে পারবেন। গত ২৭ অক্টোবর চালু হওয়া সুবিধাটি বিনা মূল্যের অ্যাকাউন্টসহ চ্যাটজিপিটির সব প্ল্যানে ওয়েব, ডেস্কটপ অ্যাপ ও আইওএসে পাওয়া যাচ্ছে।

নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটিতে আইক্লাউড অ্যাকাউন্ট যুক্ত করলে আলাদাভাবে মেইল অ্যাপ বা ক্যালেন্ডার খুলে তথ্য খোঁজার প্রয়োজন কমবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী চ্যাটবটকে নির্দিষ্ট কোনো ইমেইল খুঁজতে, ইনবক্সে জমে থাকা বার্তার সারাংশ দিতে কিংবা পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কিত তথ্য জানাতে বলতে পারবেন। ক্যালেন্ডারের ইভেন্ট হালনাগাদ করার অনুরোধও করা যাবে। তবে আইক্লাউড মেইল ও ক্যালেন্ডার আলাদা প্লাগইন হওয়ায় দুটি সেবা ব্যবহারের জন্য আলাদাভাবে সংযোগ স্থাপন করতে হবে। 

যেভাবে যুক্ত করবেন আইক্লাউড অ্যাকাউন্ট
চ্যাটজিপিটির সেটিংস থেকে অ্যাপস বা সংযুক্ত অ্যাপের তালিকায় গিয়ে আইক্লাউড মেইল অথবা আইক্লাউড ক্যালেন্ডার নির্বাচন করতে হবে। এরপর অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ স্থাপনের নির্দেশনা অনুসরণ করতে হবে। এ জন্য সাধারণ অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের পরিবর্তে অ্যাপ-স্পেসিফিক পাসওয়ার্ড তৈরি করে ব্যবহার করতে হয়। মেইলের ক্ষেত্রে @icloud.com, @me.com বা @mac.com ঠিকানা ব্যবহার করা যায়। ক্যালেন্ডারের জন্য অ্যাপল অ্যাকাউন্টের প্রধান ইমেইল ঠিকানা প্রয়োজন হতে পারে। 

তথ্য ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা জরুরি
চ্যাটজিপিটিকে আইক্লাউডের সঙ্গে যুক্ত করলে কোন তথ্যের অ্যাক্সেস পাবে এবং কোন কাজ করার আগে অনুমতি চাইবে, তা নির্ধারণের জন্য বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে। ব্যবহারকারীরা এই ক্ষেত্রে সব কাজের আগে অনুমতি চাওয়া, শুধু তথ্য পড়ার অনুমতি দেওয়া কিংবা কম ঝুঁকির কাজের অনুমতি দেওয়ার মতো অপশন বেছে নিতে পারবেন। সব কাজের অনুমতি দিলে কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি অতিরিক্ত নিশ্চিতকরণ ছাড়াই নির্ধারিত কাজ করতে পারে, যা তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ।

তথ্য ব্যবহারের নীতিও অ্যাকাউন্টের ধরন অনুযায়ী আলাদা। ওপেনএআই জানিয়েছে, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডু অ্যাকাউন্টের সংযুক্ত অ্যাপ থেকে পাওয়া তথ্য সাধারণত এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। অন্যদিকে, ফ্রি, গো, প্লাস ও প্রো ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘ইম্প্রুভ দা মডেল ফর এভরিওয়ান’ সেটিং চালু থাকলে সংযুক্ত অ্যাপ থেকে পাওয়া তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে। তাই ব্যক্তিগত ইমেইল বা ক্যালেন্ডার যুক্ত করার আগে সংশ্লিষ্ট সেটিংস যাচাই করা প্রয়োজন।

নতুন সুবিধাটি বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা নিয়মিত আইক্লাউড ব্যবহার করেন এবং ইমেইল ও সময়সূচি ব্যবস্থাপনায় এআই-এর সহায়তা নিতে চান। তবে অ্যাপলের মেইল অ্যাপে যুক্ত জিমেইল বা আউটলুক-এর মতো তৃতীয় পক্ষের অ্যাকাউন্টগুলো এই প্লাগইনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না। এ সুবিধা মূলত আইক্লাউডের নিজস্ব মেইল ও ক্যালেন্ডার তথ্যের জন্যই তৈরি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মাইক্রোসফটের ছাঁটাই: ফের চর্চায় কর্মীদের ‘বিলাসবহুল’ অফিসজীবন
শব্দহীন ড্রোন তৈরির চেষ্টা নির্মাতাদের
গুগলের এআই চিপ কিনবে ওপেনএআই
সর্বশেষ খবর
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা