এম জে আকবরের পর এই প্রথম বিতর্কের মুখে ভারতীয় মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৬:২০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৬:২০

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনাটিকে নজিরবিহীন ও বিরল হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতাসীন সরকারে এমন পদত্যাগের নজির খুঁজতে ফিরে যেতে হবে ২০১৮ সালে, যখন বিতর্ক ও চাপের মুখে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছিলেন। 

শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে প্রশ্নফাঁস-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) বড় ধরনের জয় পেলো।

পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং চলতি সপ্তাহের শুরুতে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়াসহ বেশ কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু এসব আশ্বাস সত্ত্বেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা।

এমনকি আজ শনিবার সরকারের সঙ্গে নির্ধারিত পরবর্তী দফায় আলোচনায় বসার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগকে প্রধান শর্ত হিসেবে নির্ধারণ করেছিল সিজেপি। অবশেষে সেই দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন।

সূত্র: এনডিটিভি

/এএ/ইউএস/
সম্পর্কিত
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার