স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপ গেছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৬, ১৮:০৩আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৮:০৩

মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) তিনি ম্যানিলা থেকে মালদ্বীপ পৌঁছান। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপ প্রজাতন্ত্রের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই মালদ্বীপ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদমের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের আলোচনায় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরের পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানের মালদ্বীপে এটি প্রথম সরকারী সফর। এই সফর মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আগামী বছরগুলিতে সহযোগিতা বৃদ্ধির মঞ্চ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পাঁচ দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান 
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল