ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন হবে। বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, নিহত শুভর ভাই, স্ত্রী ও মা বলেছেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি দুই ভাই স্থানীয় মাদ্রাসায় পড়েছে। ধর্মমতে মুসলিম মেয়েরা অন্য কোনও ধর্মের লোকের সঙ্গে বিয়ে করতে পারে না। যদি বিয়ে হয় তাহলে সেই বিয়ে ও সন্তানের পরিচয় নিয়ে সমাজে প্রশ্ন উঠবে। যেহেতু শুভ’র স্ত্রী ও ভাই দাবি করেছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেজন্য তাদের বিয়ে ও সন্তান বৈধ।

তিনি বলেন, প্রকাশ্য আদালতে শুভ’র ভাই সুরা ইখলাস পাঠ করে শুনিয়েছেন। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ না করলে এভাবে সুরা পাঠ করা সম্ভব নয় কারও পক্ষে। আদালত সবার বক্তব্য গ্রহণ করে শুভ’র মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের চাষারা হকার্স মার্কেটের পেছনে শুভকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর তার দাফন নিয়ে জটিলতা দেখা দেয়।

মামলার নথিতে দেখা যায়, ২০০৩ সালে শুভ’র মা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা বেগম নাম ধারণ করেন। মায়ের সঙ্গে তার দুই সন্তানও ধর্মান্তরিত হন। শুভ পরে বিল্লাল নাম ধারণ করেন। স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন দুই ভাই। তবে তাদের বাবা হরি চন্দ্র দাস ধর্মান্তরিত হননি। পরে শুভ বিয়ে করেন জ্যোতি নামে এক মুসলিম নারীকে। তাদের ঘরে একটি কন্যা সন্তান আছে। নিহতের পর শুভ’র বাবা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করতে চান। কিন্তু পরিবারের অন্য সদস্যরা ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন করতে ইচ্ছা প্রকাশ করেন। ফলে তার মরদেহ রাখা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে।

পরবর্তীকালে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। সেখান থেকে সিদ্ধান্ত আসে শুভর মরদেহ দাফন করতে হবে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
মায়ের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য রিফাতস্ত্রী ও আড়াই বছরের সন্তান রেখে গেছেন রিফাত, কাঁদছেন প্রতিবেশীরাও 
সর্বশেষ খবর
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি