মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

যশোর প্রতিনিধি 
২৮ জুলাই ২০২৬, ১৪:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৬:৩৭

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ জনতা অভিভাবক গোলাম রসুলের বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুলসহ তার পরিবারের সদস্যরা বাসাতেই ছিলেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের সোমবার বিকালে মারধর ও ভয়ভীতি দেখান এমপির মেয়ে অনন্যা। পরে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পুলিশ মাদ্রাসা ও সংসদ সদস্যের মধ্যে সমঝোতা হয়।

মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর এমপির মেয়ে চড়াও হন। এ নিয়ে এক শিশুর অভিভাবক রোকসানা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাত করে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

বাড়ির ভেতরে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অবস্থান করছে বলে জানা গেছে।

আল মাদ্রাসাতুল শারইয়্যাহর মুহাতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, ‘এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হয়। সর্বশেষ সোমবারও মারধর করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুইপক্ষ বসে মীমাংসা করা হয়। মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল; হঠাৎ এমপি ও তার মেয়ে এসব শিশুদের ওপর চড়াও হয়। একপর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করেন।’

ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবার। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

তবে সংসদ গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বাড়িতে হামলা চালিয়ে এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা
জামায়াত এমপির বাসভবনে হামলা-ভাঙচুর করলো কারা?
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, শোক জানালো জামায়াত
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার অভিযোগ : পুলিশ হেডকোয়ার্টার্স
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার অভিযোগ : পুলিশ হেডকোয়ার্টার্স
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?