জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ায় ফোন-চিঠি প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৭:১৩ আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮:০৯

চলমান গ্যাস সংকটে মানুষের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য হাসান অমিত। তিনি জানান, জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কথা বলেছেন তারা। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন—তাঁর তরফ থেকে এবং তাঁর দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে তাঁর টিমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন। 

আজ  দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। যেটি আজ আমাদের শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়ায় হস্তান্তর করেছেন এবং আজকে বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় তাঁর দেশের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তাঁর তরফ থেকে এবং তাঁর দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সঙ্গে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই বার্তাটি দেওয়ার এই প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে মানুষের এই সমস্যা এবং কষ্ট প্রতি মুহূর্তে আমাদের কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী। ক্ষেত্রবিশেষে আমাদের কষ্ট আরও বেশি। কারণ জনগণ আসলে আমাদের দায়িত্ব দিয়েছেন তাদের কষ্ট নিরসনের জন্য, সেহেতু আমরা বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয় যেমন দিন-রাত কাজ করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তাঁর তরফ থেকে তাঁর পক্ষ থেকে যদি কিছু করবার থাকে, সেই ব্যাপারে চেষ্টা করছেন, তারই অংশ হিসেবে গতকাল এবং আজ মালয়েশিয়ার সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
সর্বশেষ খবর
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
ব্যাডমিন্টনের পর এবার শরীরগঠন ফেডারেশনের দায়িত্বে ডন
ব্যাডমিন্টনের পর এবার শরীরগঠন ফেডারেশনের দায়িত্বে ডন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প