কোন উড়োজাহাজকে বলা হয় ‘আকাশের সম্রাট’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৮:১০ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:১০

বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এয়ারবাস এ৩৮০-কে আধুনিককালের ‘আকাশের সম্রাট’ বলা হয়। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। প্রথম উড্ডয়নের প্রায় দুই দশক পর আজও আকাশে এ৩৮০ ডানা মেললে মানুষ থমকে দাঁড়ায়, অবাক চোখে তাকায় এবং ফোনে দৃশ্যটি ধারণ করে রাখে।

দীর্ঘ কয়েক দশক ধরে দূরপাল্লার আকাশে রাজত্ব করা বোয়িং ৭৪৭-এর আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ১৯৯০-এর দশকের শুরুতে এয়ারবাস এই দ্বিতল বিমানের উদ্যোগ নেয়। ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি শুরু হয় এবং ২০০৭ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে এর বাণিজ্যিক যাত্রা শুরু হয়।

এয়ারবাসের তথ্যমতে, এ পর্যন্ত ৮০ লাখের বেশি ফ্লাইটে ৩০ কোটিরও বেশি যাত্রী বহন করেছে বিমানটি। বিমানটি দৈর্ঘ্যে প্রায় ৭৩ মিটার এবং ডানা প্রায় ৮০ মিটার চওড়া। সম্পূর্ণ ইকোনমি সিট বিন্যাসে এতে সর্বোচ্চ ৮৫৩ জন যাত্রী বসতে পারেন। বিমানের ডানা ব্রিটেনে, লেজ স্পেনে এবং চূড়ান্ত সংযোগ কাজ ফ্রান্সের তুলুজে সম্পন্ন হতো।

এ৩৮০ বিমানের বিশাল আকার, নিস্তব্ধ কেবিন, প্রশস্ত সিট এবং উড্ডয়নের দারুণ স্থায়িত্বের কারণে যাত্রীরা এটি বেশ পছন্দ করতেন। এই বিমানকে সবচেয়ে বিশ্বখ্যাত করে তোলে এমিরেটস এয়ারলাইন্স। বিমানটিতে ছিল নিজস্ব লাউঞ্জ, ফার্স্ট ক্লাস প্রাইভেট স্যুট এবং ৪০ হাজার ফুট উঁচুতে গোসল করার জন্য শাওয়ার স্পা।

যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে থাকলেও চার ইঞ্জিনের বিশাল এই এ৩৮০ চালানো এয়ারলাইন্সগুলোর জন্য অর্থনৈতিকভাবে লাভজনক রাখা কঠিন হয়ে পড়ে। জ্বালানি সাশ্রয়ী ও নমনীয় রুটে চলতে সক্ষম ছোট দুই ইঞ্জিনের বিমানের প্রতি মনোযোগ দেয় প্রতিষ্ঠানগুলো।

২০১৯ সালে এয়ারবাস এ৩৮০-এর উৎপাদন বন্ধের ঘোষণা দেয় এবং ২০২১ সালে এমিরেটসের কাছে শেষ ডেলিভারিটি হস্তান্তর করে। এটি একটি যুগের অবসান ঘটালেও বিশ্বের প্রধান প্রধান এয়ারলাইন্সে এ৩৮০ এখনও সগৌরবে আকাশে উড়ে চলেছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর